Header Ads Widget

যুক্তরাষ্ট্রের করোনার টিকা নিলে মিলছে পুরষ্কার 1000 ডলার

 

যুক্তরাষ্ট্রের করোনার টিকা নিলে মিলছে পুরষ্কার 1000 ডলার.সারাবিশ্বের আন্তর্জাতিক সংবাদ ভারত, পাকিস্তান, চীন, এশিয়া, যুক্তরাষ্ট্র,যুক্তরাজ্য, সহ সকল ধরনের খবর পেতে, ভিজিট করুনcdbarta, চুয়াডাঙ্গার বার্তা
ছবিতে: ভ্যানগার্ড স্টল


বিশ্বের শীর্ষস্থানীয় বিনিয়োগ প্রতিষ্ঠান ‘ভ্যানগার্ড’ টিকা নিলে যুক্তরাষ্ট্রে তাদের প্রত্যেক কর্মীকে এক হাজার ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছে। আগামী অক্টোবর মাস পর্যন্ত প্রতিষ্ঠানটির কর্মীরা এই সুবিধা পাবেন। এই ঘোষণা দেওয়ার আগে যদি কেউ টিকা নিয়ে থাকেন, তাহলে উপযুক্ত তথ্য-প্রমাণ সাপেক্ষে তাঁরাও সুবিধা নিতে পারবেন। বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।


 যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের ডেলটা ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই ঘোষণা দিল পেনসিলভানিয়াভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠানটি। এর আগে মাইক্রোসফট ও গুগল কর্মীদের টিকা নেওয়া বাধ্যতামূলক করে। অপরদিকে ওয়ালমার্ট ও উবার তাদের ব্যবস্থাপকদের টিকা নেওয়া বাধ্যতামূলক করলেও মাঠকর্মীদের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। অপরদিকে টেক জায়ান্ট আমাজন ও অ্যাপল কর্মীদের টিকা নেওয়ার বিষয়ে কোনো সুনির্দিষ্ট নিয়ম চালু করেনি।


যুক্তরাষ্ট্রে ভ্যানগার্ডের ১৬ হাজার ৫০০ কর্মী রয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে টিকাদান সর্বোত্তম পন্থা। এ কারণে নিজস্ব কর্মীদের টিকাদানে উদ্বুদ্ধ করতে সর্বোচ্চ চেষ্টা করেছে তারা। প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেন, যেসব কর্মী টিকা নেওয়ার প্রমাণ দেখাবেন, তাঁদের জন্য প্রণোদনার সুবিধা রাখা হয়েছে। টিকা নেওয়ার মাধ্যমে নিজেকে এবং প্রতিষ্ঠানের সবাইকে ভাইরাস থেকে সুরক্ষিত রাখার স্বীকৃতিস্বরূপ এই প্রণোদনা দেওয়া হচ্ছে।


কর্মীদের টিকাদানে উদ্বুদ্ধ করার এই চিত্র যুক্তরাষ্ট্রের বৃহৎ সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ব্ল্যাকরকের ঠিক উল্টো। যেসব কর্মী টিকা নেননি, তাঁদের গত জুলাই মাস থেকে কর্মক্ষেত্রে আসতে নিষেধ করেছে প্রতিষ্ঠানটি। 

সম্প্রতি যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) সবাইকে মাস্ক পরার নির্দেশনা দিয়েছে। নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন রেস্টুরেন্ট, জিম ও অন্যান্য অভ্যন্তরীণ ব্যবসাপ্রতিষ্ঠানে সেবা নিতে হলে আগামী সেপ্টেম্বর মাস থেকে ক্রেতা-বিক্রেতা উভয়কে টিকা নিতে হবে।


যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে ধীরগতিতে টিকা প্রয়োগ করা হচ্ছে, এর ফলে ব্যবসাপ্রতিষ্ঠান ও রাজ্যগুলোর চাপের মুখে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কিছু কিছু শ্রমিক ইউনিয়ন বাধ্যতামূলক টিকা প্রয়োগের বিরোধিতা করে এটাকে শ্রমিক অধিকারের লঙ্ঘন আখ্যায়িত করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ