বিশ্ব প্রতিবেদক
![]() |
| প্রতীকী ছবি |
ইন্ডিয়া ও জাপানের পর এবার বাংলাদেশকে অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকা করোনাভাইরাসের টিকা উপহার দিচ্ছে ইউরোপীয় ইউনিয়নের দেশ বুলগেরিয়া। ইইউর সদস্যদেশটি বাংলাদেশকে ২ লাখ ৭০ হাজার অ্যাস্ট্রাজেনেকা টিকা বাংলাদেশে পাঠাচ্ছে যা আগামী সপ্তাহে বাংলাদেশে এসে পৌঁছানোর কথা রয়েছে।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।
রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী মুঠোফোনে বলেন, বুলগেরিয়া অ্যাস্ট্রাজেনেকার যেসব টিকা কিনেছিল, তার একটা অংশ অব্যবহৃত রয়েছে।
এটা জেনে বুলগেরিয়ার কাছে আমরা ওই টিকা থেকে বিক্রি বা উপহার পেতে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাই। আমাদের অনুরোধে সাড়া দিয়ে বুলগেরিয়া ২ লাখ ৭০ হাজার অ্যাস্ট্রাজেনেকা টিকা বাংলাদেশকে উপহারস্বরূপ পাঠাচ্ছে।
বুলগেরিয়ায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকারী দাউদ আলী জানান, বুলগেরিয়া এর আগে দক্ষিণ এশিয়ার দেশ ভুটানকেও টিকা উপহার হিসেবে দিয়েছিল।

0 মন্তব্যসমূহ
if you have any doubts please let me know