Header Ads Widget

কুমিল্লা নারী কাউন্সিলর নিজ অফিসে এক নারীকে টিকা দিয়ে পড়লেন বিপদে

বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ শিরোনাম, প্রতিবেদন,খেলা, বিনোদন,চাকরি, রাজনীতি,Sports News, সহ সকল ধরনের খবর পেতে, ভিজিট করুন cdbarta, চুয়াডাঙ্গার বার্তা
ছবিতে: টিকা দিচ্ছেন ওই নারী কাউন্সিলর




 কুমিল্লা সিটি করপোরেশনের সংরক্ষিত কাউন্সিলর নাদিয়া নাসরিন তাঁর কার্যালয়ে ডেকে নিয়ে নিজেই অন্তত ১০০ জন মানুষকে করোনার টিকা পুশ করার ঘটনায় টিকাকেন্দ্রের সুপারভাইজার মো. মুজিবুর রহমান ও কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেছে ঘটনা তদন্ত গঠিত কমিটি।


আজ বৃহস্পতিবার দুপুরে সিটি করপোরেশনের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে ওই তদন্ত প্রতিবেদন পাঠানো হয়। এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) প্রতিবেদনের বিষয়টি অবহিত করা হয়েছে। জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।

তদন্ত প্রতিবেদন ও সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ৯ আগস্ট সকাল নয়টায় কুমিল্লা নগরের হারুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিকাকেন্দ্রে করোনার টিকা দেওয়া শুরু হয়। বেলা ১১টার দিকে টিকা নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হলে একপর্যায়ে টিকা দেওয়া বন্ধ করা হয়। 


এ সময় কাউন্সিলর নাদিয়া নাসরিন বেশ কয়েকটি টিকার ভায়েল ও বেশ কিছু বিশেষ সিরিঞ্জ নিয়ে টিকাকেন্দ্রের অদূরে তাঁর নিজের বাড়ির সামনের কার্যালয়ে চলে যান। তাঁর অনুসারীরাও ওই কার্যালয়ে যান। সেখানে তিনি নিজ হাতে টিকাপ্রত্যাশীদের মধ্যে করোনার টিকার (মডার্না) প্রথম ডোজ প্রয়োগ করেন।


পরে কাউন্সিলরের টিকা দেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে ১৩ আগস্ট প্রথম আলোয় ‘কার্যালয়ে ডেকে নিয়ে ১০০ জনকে টিকা দিলেন কাউন্সিলর’ শীর্ষক একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর ওই দিনই জেলা সিভিল সার্জন কার্যালয়ের সমন্বয়ক হাসান মাহমুদ ইকবালকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটিকে প্রথমে ১৪ আগস্টের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছিল। পরে ১৭ আগস্ট পর্যন্ত সময়সীমা বর্ধিত করা হয়। এরপর ১৮ আগস্ট তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। এরপর আজ ওই তদন্ত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।


জানতে চাইলে জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, ‘স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এ ব্যাপারে ব্যবস্থা নেবে। তদন্ত প্রতিবেদন সিটি করপোরেশনকে দেওয়া হয়েছে, তাঁরা সেটি মন্ত্রণালয়ে পাঠাবে। আমরা স্বাস্থ্যের ডিজি মহোদয়কে সেটি অবহিত করেছি। কাউন্সিলর ও টিকাকেন্দ্রের সুপারভাইজার এই ঘটনার জন্য দায়ী।’

                                                                   এ বিভাগের আরো খবর জানতে  


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ