Header Ads Widget

ভুল নিউজ করায় খেপেছে কলকাতাসহ ভারতবাসী

সারাবিশ্বের আন্তর্জাতিক সংবাদ ভারত, পাকিস্তান, চীন, এশিয়া, যুক্তরাষ্ট্র,যুক্তরাজ্য, সহ সকল ধরনের খবর পেতে, ভিজিট করুনcdbarta, চুয়াডাঙ্গার বার্তা
বিজেপির দলীয় ব্যানার
 


বিশ্ব প্রতিবেদক

উত্তরপ্রদেশের একটি বিজ্ঞাপন কে কেন্দ্র করে সমালোচনা শুরু হয়েছে কলকাতাসহ পুরো ভারতবর্ষে উল্লেখ্য যে উত্তরপ্রদেশ শাসন করে বিজেপি। সর্বভারতীয় একটি ইংরেজি দৈনিকে রোববার প্রকাশিত বিজ্ঞাপনটিতে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বক্তব্যে ওই রাজ্যে উন্নয়নের খতিয়ান তুলে ধরা হয়েছে, সঙ্গে এক পাতাজুড়ে তাঁর একটি ছবিও রয়েছে।


 ওই বিজ্ঞাপনে বলা হয়, ভারতের রাজ্যগুলোর প্রবৃদ্ধির ভিত্তিতে উত্তর প্রদেশ ভারতের দ্বিতীয় ধনী রাজ্য। কিন্তু সেই বিজ্ঞাপনের নিচে যে ছবি ছাপা হয়েছে, তা উত্তর প্রদেশের নয়, বরং কলকাতার। কলকাতার পার্ক সার্কাস ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস সংযোগকারী শহরের দীর্ঘতম ফ্লাইওভারটি যেখানে বিমানবন্দরের দিকে ঘুরছে, সেই অঞ্চলের ছবি দেওয়া হয়েছে। এ নিয়ে মূলধারার পত্রিকাগুলোতেও খবরটি প্রকাশিত হয়। পরে সমালোচনার মুখে দৈনিকটি ক্ষমা চায়।


মা ফ্লাইওভার  নামের এই উড়ালসেতুটি গত কয়েক বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছিলেন। বাইপাসের ওপর যেখানে উড়ালসেতুটি বাঁ দিকে বাঁক নিয়ে বিমানবন্দরের দিকে গেছে, সেই অংশের বাঁ দিকে বেশ কিছু ফাইভ স্টার হোটেল ও বহুতল ভবন রয়েছে। বিজ্ঞাপনে এই অংশটি উত্তর প্রদেশ বলে প্রকাশিত হওয়ায় সামাজিক মাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়। তৃণমূল কংগ্রেসও ইতিমধ্যে বিষয়টিকে ইস্যুতে পরিণত করে মাঠে নেমে পড়েছে রাজনীতি করতে।


তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এ নিয়ে টুইট করেন। এক টুইট বার্তায় তিনি বলেন,  উত্তর প্রদেশকে পাল্টে ফেলার অর্থ এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার পরিকাঠামোগত উন্নয়নকে চুরি করে ওই রাজ্যের উন্নয়ন বলে প্রমাণ করার চেষ্টা। বিজেপির প্রস্তাবিত ডবল ইঞ্জিন মডেল  সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেছে। তাদের সবচেয়ে শক্তিশালী রাজ্যের ভাঁওতা আজ প্রকাশ্যে বেরিয়ে এসেছে। রোববার দুপুরের দিকে দেখা যায় টুইটারে মা ফ্লাইওভার এই শব্দবন্ধ ট্রেন্ডিং করছে। ফেসবুকও ছেয়ে গেছে এই বিজ্ঞাপন কে কেন্দ্র করে।


ইতিমধ্যে সর্বভারতীয় সংশ্লিষ্ট দৈনিকটি কলকাতার ছবি উত্তর প্রদেশের উন্নয়নের চিত্র বলে প্রচার করার জন্য ক্ষমা চেয়েছে। তারা লিখেছে,  অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা ক্ষমাপ্রার্থী। ছবিটি যাবতীয় ডিজিটাল সংস্করণ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।


পশ্চিমবঙ্গের বিধানসভায় বিরোধী দল নেতা বিজেপির শুভেন্দু অধিকারী এ নিয়ে কথা বলেন। সামাজিক মাধ্যমে তিনি বলেন, যোগী আদিত্যনাথের সরকার উত্তর প্রদেশে প্রভূত উন্নয়ন করেছে এবং প্রবৃদ্ধির রাস্তায় রাজ্যকে নিয়ে গিয়েছে। ফলে তাদের এমন একটি রাজ্যের ছবি ছাপানোর দরকার নেই, যা ঋণগ্রস্ত, যেখানে প্রশাসন ভেঙে পড়েছে। একটি সংবাদপত্রের ভুলকে পুঁজি করে আমাদের বিরুদ্ধে কুৎসা রটালেও কোন লাভ হবে না।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ