Header Ads Widget

৬০ হাজার টাকা বেতনের চাকরি দিচ্ছে বিবিএফ

ব্যাংক জব,সাধারণ জব, বাংলাদেশের সকল ধরনের চাকরির খবর সহ, সকল ধরনের খবর পেতে, ভিজিট করুন cdbarta, চুয়াডাঙ্গার বার্তা
প্রতীকী ছবি
 

চাকরির প্রতিবেদক

বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশন (বিবিএফ) শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদের নাম প্রোগ্রাম ম্যানেজার। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে।

আবেদনের যোগ্যতা

ফুড অ্যান্ড নিউট্রিশন বিষয়ে মাস্টার্স পাস হতে হবে আগ্রহী প্রার্থীদের। এমফিল ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিশু স্বাস্থ্য, মেটারনাল নিউট্রিশন বিষয়ক সম্যক ধারণা থাকতে হবে। অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।

বয়সসীমা

আগ্রহী প্রার্থীদের বয়সসীমা ৩০ থেকে ৪০ বছর হতে হবে।


বেতন ও সুযোগ-সুবিধা

প্রোগ্রাম ম্যানেজার পদে চাকরি মিললে মাসে বেতন ৬০ হাজার টাকা। বোনাস সহ, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধাও মিলবে।


আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য এখানে ক্লিক করুন


আবেদনের শেষ তারিখ

১১ সেপ্টেম্বর, ২০২১


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ