নিজস্ব প্রতিবেদক
![]() |
| প্রতীকী ছবি |
পুলিশকে ফাঁকি দিয়ে বিক্ষোভ মিছিল করার 24 ঘন্টার মধ্যে নোয়াখালী জেলা জামায়াতের আমিরসহ তিন জন নেতা গ্রেপ্তার হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে বেগমগঞ্জের চৌমুহনী শহরের নিজ নিজ বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার নেতারা হলেন জেলা জামায়াতের আমির মো. আলাউদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নাসিমুল গনি ওরফে মহল চৌধুরী ও সদস্য ফখরুল ইসলাম ওরফে দাউদ। নাশকতা সৃষ্টির অভিযোগে গতকাল পুলিশ বাদী হয়ে তাদের নামে মামলা করে
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক সাংসদ গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানসহ ১০ জনকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল সকাল সাতটায় নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় বিক্ষোভ মিছিল করেন দলটির নেতা-কর্মীরা। খবরটি জানার পর গভীর রাতে অভিযান পরিচালনা করে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
পুলিশ কর্মকর্তা রুহুল আমিন বলেন, জামাত ইসলামের ওই তিন নেতা নাশকতার পরিকল্পনা করছিলেন এমন একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হবে। পরবর্তীতে আদালত ফায়সালা করবে তাদের ভাগ্য

0 মন্তব্যসমূহ
if you have any doubts please let me know