![]() |
| অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা | ছবি সংগৃহীত |
চুয়াডাঙ্গার বার্তা ডেস্ক
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেছেন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও সাহসী পদক্ষেপে সব প্রতিবন্ধকতা কাটিয়ে বিশ্বদরবারে বাংলাদেশ আজ অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ উঁচু করে কথা বলতে শিখেছে, এই দেশ বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ। এই দেশ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসিদের দেশ।
আজ শনিবার সকালে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে অনুষ্ঠিত জামালপুর পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি , সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, আওয়ামী লীগের সদস্য রেমন্ড আরেং, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, মারুফা আক্তারসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।এ সময় তারা সকলে শেখ হাসিনার নেতৃত্বে ভূয়শী প্রশংসা করেন।

0 মন্তব্যসমূহ
if you have any doubts please let me know