Header Ads Widget

টি-টোয়েন্টি দল ঘোষণার পরে অহংকারী সিদ্ধান্ত নিলেন রশিদ খান

সারা বিশ্বের  ক্রিকেট,  ফুটবল,  টেনিস,Sports News, সহ সকল ধরনের খবর পেতে, ভিজিট করুন cdbarta, চুয়াডাঙ্গার বার্তা

 বৃহস্পতিবার রাতে দেশটির ক্রিকেট বোর্ড টি–টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে।

কিন্তু আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) বিশ্বকাপের দল ঘোষণা করতে না করতেই এসেছে ক্রিকেট বিশ্বকে চমকে দেওয়ার মতো একটি খবর। আফগানিস্তানের টি–টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন রশিদ খান। অভিমান থেকেই এ দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন লেগ স্পিনার রশিদ খান ।


তিনি নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন টুইটারে। কেন নেতৃত্ব ছাড়লেন সেই ব্যাখ্যা দিতে গিয়ে রশিদ খান টুইটারে লিখেছেন,  একজন অধিনায়ক আর জাতির প্রতি দায়িত্বশীল ব্যক্তি হয়ে দল নির্বাচনের অংশ হওয়ার বিষয়টি আমার প্রাপ্য। এসিবি মিডিয়া যে দলটি ঘোষণা করেছে, এর জন্য নির্বাচক কমিটি বা এসিবি আমার কোনো মতামতই নেয়নি।

এটুকু লেখার পরই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন, আফগানিস্তানের টি–টোয়েন্টি দল থেকে আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। রশিদ খানকে অধিনায়ক করে দেওয়া আফগানিস্তানের টি–টোয়েন্টি দলে আছেন অভিজ্ঞ উইকেটকিপার মোহাম্মদ শেহজাদও। দলের স্ট্যান্ডবাই সদস্য হিসেবে আছেন আফসার জাজাই ও ফরিদ আহমাদ মালিক।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ