![]() |
| আফগানি লেগ স্পিনার রশিদ খান | ছবি: সংগৃহীত |
খেলা ডেস্ক
তালেবান ক্ষমতা দখলের পর নারীদের সব ধরনের ক্রিয়া থেকে নিষিদ্ধ করেছে তালেবান। সে ঘটনায় অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট খেলার সুযোগটা হাতছাড়া হচ্ছে তাদের। এদিকে কাল টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার পর অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন রশিদ খান।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এরপরই নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন অধিনায়ক হিসেবে মোহাম্মদ নবীকে বেছে নেওয়া হয়েছে।
আফগানিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল তৈরি সময় রশিদ খানের মন্তব্য না নেয়ায় ক্ষোভ থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। টুইটারে রশিদ খান লিখেছেন, একজন অধিনায়ক এবং দেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে দল বাছাইয়ের অংশ হওয়ার অধিকার আমার আছে। কিন্তু দল বাছাইয়ের সময় নির্বাচক কমিটি এবং এসিবি আমার কোনো মতামত নেয়নি। আমি এ জন্য আফগানিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। আফগানিস্তানের হয়ে খেলা সব সময়ই আমার জন্য গর্বের বিষয়।
এদিকে অধিনায়কত্ব পেয়ে উচ্ছ্বসিত মোহাম্মদ নাবি টুইটারে লিখেছেন, এমন সংকটময় সময়ে দলকে নেতৃত্ব দেওয়ার ঘোষণা দেওয়ার এসিবির এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। ইনশা আল্লাহ আমরা সবাই মিলে সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশের জন্য ভালো কিছু করতে পারব।
আফগানিস্তানের বিশ্বকাপ দল বাছাইয়ের নির্বাচক কমিটিতে আছেন মীর মুবারেজ রশিদ জাদরান ও ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজউল্লাহ ফাজলি।
আগামী ২৫ অক্টোবর প্রথম রাউন্ড পেরিয়ে আসা দলের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আফগানিস্তানের বিশ্বকাপযাত্রা। আফগানিস্তানের গ্রুপে রয়েছে প্রথম রাউন্ড থেকে আসা দুটি দল, ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড।আফগানিস্তানে সাধারণ জনগণ মনে করছেন মোহাম্মদ নবীর অধিনায়কত্বে আফগানিস্তান এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতবে।

0 মন্তব্যসমূহ
if you have any doubts please let me know