Header Ads Widget

ডব্লুডব্লুই ছেড়ে অন্যকোথাও যোগ দিচ্ছেন কেভিন ওয়েনস

চুয়াডাঙ্গার বার্তা ডেস্ক

সারা বিশ্বের  ক্রিকেট,  ফুটবল,  টেনিস,Sports News, সহ সকল ধরনের খবর পেতে, ভিজিট করুন cdbarta, চুয়াডাঙ্গার বার্তা
কেভিন ওয়েনস | ছবি: সংগৃহীত

 গুঞ্জনটা উসকে দিয়েছেন কেভিন স্টিন নিজেই। ভক্তদের কাছে যিনি এখন  কেভিন ওয়েনস নামেই পরিচিত।

টুইটার হ্যান্ডলে নিজের ঠিকানা দেওয়ার জায়গায় লিখেছেন ‘অলমোস্ট দেয়ার (প্রায় পৌঁছে গেছি) । কিন্তু কোথায় পৌঁছে গেছেন ওয়েনস? পেশাদার রেসলিং ভক্তদের মনে এই প্রশ্ন উঠলেও উত্তর জানতে বেশি বেগ পেতে হয়নি।

একই সময়ে একটা টুইট করেন ওয়েনস। আপাতদৃষ্টিতে সে টুইটকে দেখলে নিছক কিছু সংখ্যা মনে হলেও আসলে তা নয়।


ওয়েনসের লেখা ৪৩.৮৭৯১ ও ১০৩.৪৫৯১ সংখ্যা দুটি আসলে যুক্তরাষ্ট্রে অবস্থিত বিখ্যাত গ্রানাইট পাথরের পাহাড়, যা খোদাই করে দেশটায় বিভিন্ন সময়ে দায়িত্ব পালনকৃত চারজন মার্কিন রাষ্ট্রপতির আবক্ষমূর্তি নির্মাণ করা হয়েছে — জর্জ ওয়াশিংটন, থমাস জেফারসন, থিওডোর রুজভেল্ট এবং আব্রাহাম লিংকন।



দুইয়ে দুইয়ে চার মেলাতে বেশি সময় লাগার কথা। ওয়েনসের ঠিকানা আর টুইট মিলিয়ে অনেকে বের করে ফেলেছেন, আসলে মাউন্ট রাশমোরেই প্রায় পৌঁছে যাওয়ার কথা বলছেন ওয়েনস। তবে এই রাশমোর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিদের মাউন্ট রাশমোর নয়। এ মাউন্ট রাশমোর ওয়েনসের নিজস্ব মাউন্ট রাশমোর।


ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লুডব্লুই) ছাড়াও যারা পেশাদার রেসলিং অনুসরণ করেন, তাঁরা জানেন, ডব্লুডব্লুইতে নাম লেখানোর আগে  রিং অব অনার  ও  প্রো রেসলিং গেরিলা র মতো প্রতিষ্ঠানে কাজ করেছেন ওয়েনস। প্রো রেসলিং গেরিলায় থাকার সময় অ্যাডাম কোল (অস্টিন জেনকিনস), ম্যাট জ্যাকসন (ম্যাথিউ ম্যাসি) ও নিক জ্যাকসন (নিকোলাস ম্যাসি) কে নিয়ে গড়েছিলেন নিজের দল ‘দ্য মাউন্ট রাশমোর অব রেসলিং’।

ওয়েনস ছাড়া বাকি তিনজনই এখন ডব্লুডব্লুইর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ‘অল এলিট রেসলিং (এইডব্লু) তে কর্মরত। ম্যাট আর নিক জ্যাকসন তো এইডব্লুর নির্বাহী সহসভাপতির দায়িত্বে আছেনই, দুই দিন আগে ডব্লুডব্লুই ছেড়ে তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন কোলও। ওয়েনস কি তাহলে রহস্যমাখা টুইট করে বন্ধুদের সঙ্গে এইডব্লুতে যোগ দেওয়ার ইঙ্গিতই দিলেন? যেখানে গিয়ে আবারও নিজেদের মাউন্ট রাশমোর গড়তে পারবেন? ওই মাউন্ট রাশমোর ছেড়েই ২০১৪ সালে ডব্লুডব্লুইতে যোগ দিয়েছিলেন ওয়েনস।

সাম্প্রতিক খবর অনুযায়ী অমনটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। রেসলিং বিষয়ক ওয়েবসাইট ‘ফাইটফুল সিলেক্ট’এর সাংবাদিক শন রস স্যাপ জানিয়েছেন, ২০২২ সালের জানুয়ারিতে ডব্লুডব্লুইর সঙ্গে চুক্তি শেষ হতে চলেছে ওয়েনসের।

টিভিএ স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ২০১৮ সালে ওয়েনস জানিয়েছিলেন, ডব্লুডব্লুইর সঙ্গে নতুন করে পাঁচ বছরের চুক্তি করেছেন তিনি। সে অনুযায়ী ২০২৩ সাল পর্যন্ত তাঁর চুক্তি থাকার কথা। কিন্তু শন রস স্যাপ জানিয়েছেন, মহামারির কারণে বেশ কয়েকজন রেসলারের চুক্তির মেয়াদ কমিয়েছিল ডব্লুডব্লুই। যে কারণে ওয়েনসের চুক্তির মেয়াদও কমেছে।


ডব্লুডব্লুইর হয়ে একবার করে ইউনিভার্সাল চ্যাম্পিয়ন ও এনএক্সটি চ্যাম্পিয়ন হয়েছেন ওয়েনস। তিনবার হয়েছেন ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন, দুবার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন। একই রিপোর্টে স্যাপ আরও জানিয়েছেন, শুধু ওয়েনসই নন, কিছুদিনের মধ্যে চুক্তি শেষ হয়ে যাবে আরেক রেসলার স্যামি জেইনেরও (রামি সেবেই)।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ