Header Ads Widget

চট্টগ্রামে বিএনপি কর্মীদের সঙ্গে সংঘর্ষ পুলিশের, গ্রেফতার : সাত

 

সর্বশেষ রাজনীতি, বাংলাদেশ, খেলা, বিনোদন, বিশ্বের বাংলা নিউজ আপডেট.সহ সকল ধরনের খবর পেতে, ভিজিট করুন cdbarta, চুয়াডাঙ্গার বার্তা
বিএনপি'র কয়েকজন কর্মীকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পুলিশ | ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরে বিএনপির মিছিল পুলিশি বাধার মুখে পণ্ড হয়ে গেছে। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার দিকে নগরীর কাজীর দেউড়িতে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতা–কর্মীদের সংঘর্ষ বেধে যায়। তাতে তিনজন আহত হন বলে বিএনপির দাবি। এ সময় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা সাতজনকে গ্রেপ্তার করেছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ কাজীর দেউড়ির নাসিমন ভবনে নগর বিএনপির অফিসে সভা ছিল। মিছিলটি নগর বিএনপির ওই সভায় যোগ দিতে আসছিল। নাসিমন ভবনের কাছে মিছিলটি পৌঁছাতেই পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতা–কর্মীদের সংঘর্ষ বেধে যায়। ১০ থেকে ১৫ মিনিট পাল্টাপাল্টি ধাওয়া চলে। এ সময় নগর বিএনপির সভাটিও বন্ধ হয়ে যায়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন চুয়াডাঙ্গার বার্তাকে বলেন, বিএনপির নেতা–কর্মীরা বিশৃঙ্খলা অবস্থা সৃষ্টির পরিকল্পনা করেছিলেন। সে জন্য তাঁদের বাধা দেওয়া হয়েছে। এরপর তাঁরা পুলিশের ওপর হামলা করার চেষ্টা করেন। ঘটনাস্থল থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে পুরোনো মামলার আসামি আছেন।


নগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস চুয়াডাঙ্গার বার্তাকে বলেন,  পুলিশ হঠাৎ আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা করে। হামলায় দলের তিন নেতা–কর্মী আহত হয়েছে।  মোহাম্মদ ইদ্রিস দাবি করেন, মিছিল থেকে পুলিশ ১২ জনকে ধরে নিয়ে গেছে।

এ ঘটনার পর নাসিমন ভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ