![]() |
| প্রতীকী ছবি |
চুয়াডাঙ্গার বার্তা ডেস্ক
সরকারি চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নেয়া বগুড়ার দুপচাঁচিয়ায় প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব বলছে এই চক্রটি প্রায় মানুষের কাছ থেকে 90 লাখ টাকা হাতিয়ে নিয়েছে
গ্রেপ্তার দুজন হলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার স্বর্গপুর গ্রামের মেহেরুল ইসলাম (৩৩) এবং একই উপজেলার তালোড়া পৌরসভার রেল কলোনি এলাকার কামরুল হাসান (২৯)। র্যাব ১২ বগুড়া ক্যাম্পের ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানির সদস্যরা শনিবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে। রোববার র্যাব-১২–এর অধিনায়ক (সিও) রফিকুল হাসান গনি প্রেস ব্রিফিং করে এই তথ্য জানান।
প্রেস ব্রিফিংয়ে রফিকুল হাসান গনি বলেন, গ্রেপ্তার মেহেরুল ইসলাম সরকারের একটি বাহিনীর চাকরিচ্যুত সদস্য। কামরুল ইসলাম তথ্যপ্রযুক্তি ও কম্পিউটারে দক্ষ। দুজন দীর্ঘদিন ধরে চাকরিপ্রত্যাশী তরুণ তরুণীর মোবাইল ফোন নম্বর সংগ্রহ করে বিভিন্ন বাহিনী বা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে ফোন করতেন। একপর্যায়ে সেই দপ্তরে চাকরি দেওয়ার নাম করে ভুয়া নিয়োগের এসএমএস পাঠাতেন। এরপর নিয়োগপত্র প্রদানের নামে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। এভাবে তাঁরা এ পর্যন্ত প্রায় ৯০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
র্যাব এর পক্ষ থেকে জানানো হয়েছে কিছু প্রতারিত মানুষ অভিযোগ জানালে আমরা এই প্রতারক চক্রটি কে গ্রেফতার করার জন্য অভিযান পরিচালনা করি এবং দুই জন সদস্যকে গ্রেফতার করি বর্তমানে তাদেরকে দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

0 মন্তব্যসমূহ
if you have any doubts please let me know