![]() |
| প্রতীকী ছবি |
রাজশাহী জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সম্প্রতি রাজস্ব খাতের ৪টি পদে মোট ৬০ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হবে ১ সেপ্টেম্বর। আগ্রহীরা পুরো সেপ্টেম্বর মাসে আবেদন করতে পারবেন।
পদের নাম ও পদসংখ্যা
১. পরিবার পরিকল্পনা সহকারী-০১
২. পরিবার পরিকল্পনা পরিদর্শক-১২
৩. পরিবারকল্যাণ সহকারী-৪৫
৪. আয়া-০২
আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।
চাকরি আবেদনের বয়স
প্রার্থীর বয়স ২৫-০৩-২০২১ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://dgfprajs.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন। পূরণ করা আবেদনপত্র আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জমা দিতে পারবেন আগ্রহী প্রার্থীরা।

0 মন্তব্যসমূহ
if you have any doubts please let me know