Header Ads Widget

তালেবানকে অভিনন্দন জানাল আল-কায়েদা

সারাবিশ্বের আন্তর্জাতিক সংবাদ ভারত, পাকিস্তান, চীন, এশিয়া, যুক্তরাষ্ট্র,যুক্তরাজ্য, সহ সকল ধরনের খবর পেতে, ভিজিট করুনcdbarta, চুয়াডাঙ্গার বার্তা
ছবিতে আল কায়েদার সদস্য




 আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর তালেবানকে অভিনন্দন জানিয়েছে নিষিদ্ধ   সংগঠন আল-কায়েদার ইয়েমেন শাখা। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, তালেবানকে অভিনন্দন জানানোর পাশাপাশি নিজেদের অভিযান চালিয়ে যাওয়ার কথা বলেছে আল-কায়েদা।

অনলাইনে  তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্সে প্রকাশ করা হয়েছে আল-কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলার (একিউএপি) বিবৃতি। গতকাল বুধবার এই বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘অধিকার ফিরিয়ে আনতে এবং দখলদারদের বিতাড়িত করতে জিহাদ বৈধ ও বাস্তবসম্মত উপায়’—তালেবানের জয় থেকে এটাই বোঝা যায়। গণতন্ত্র এবং শান্তি প্রতিষ্ঠার তৎপরতা প্রতারণার শামিল। এটি একই পথে ঘুরপাক খাওয়ার মতো, যার শুরু ও শেষে কিছুই নেই।

একিউএপিকে আল-কায়েদার সবচেয়ে ভয়ংকর শাখা হিসেবে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্র। গত রোববার তালেবানের কাবুল দখলের দিনও ইয়েমেনে উল্লাস করতে দেখা যায়  সংগঠনটির সদস্যদের। এ সময় তারা আতশবাজি ও ফাঁকা গুলি করে তালেবানের ক্ষমতা দখল উদ্‌যাপন করে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।


তালেবানের সঙ্গে আল-কায়েদার সম্পর্ক বেশ পুরোনো। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানের ক্ষমতায় ছিল তালেবান। সে সময় আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়েছিল তারা। তালেবানের এই পৃষ্ঠপোষকতার কারণে ২০০১ সালে আফগানিস্তানে অভিযান চালায় যুক্তরাষ্ট্র। সে বছরই পতন হয় তালেবান সরকারের।

                                                         এ বিভাগের আরো খবর জানতে  


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ