![]() |
| ফায়ার সার্ভিস এর লোগো |
দিনাজপুরের কাহারোল উপজেলার নদীতে নিখোঁজ এক যুবককে উদ্ধার করতে গিয়ে ডুবুরি দলের এক সদস্যের মৃত্যু হয়েছে শনিবার সকাল 9 টার দিকে উপজেলার ভদ্র বাজার এলাকায় এ ঘটনা ঘটে
আব্দুল মতিন তার গ্রামের বাড়ি জামালপুরে তবে কয়েক বছর ধরে তিনি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় শ্বশুরবাড়ি এলাকায় বসবাস করছিলেন ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় শুক্রবার বিকালে উপজেলার ভদ্র বাজার এলাকায় টেপা নদীতে পূজা করতে গিয়ে নিখোঁজ হন সুজন দেব শর্মা (22) তার বাপের নাম বিনয় দেব শর্মা তিনি কাহারোল উপজেলার পূর্ব সুলতানপুর বড়বাড়ি এলাকায় বসবাস করতেন নিখোঁজের পর স্বজনেরা তাকে খোঁজাখুঁজি করেন সন্ধান না পেয়ে তারা ফায়ার সার্ভিসের শরণাপন্ন হন শনিবার সকাল সাড়ে সাতটার দিকে রংপুর থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায় দলের সদস্যদের সঙ্গে আব্দুল মতিন রশি বেঁধে নদীতে ডুব দেন কোমরের রশি পানির নিচে কোন কিছু সঙ্গে বেঁধে গেলে তিনি আটকা পড়ে যান অন্য ডুবুরিরা বিষয়টি টের পেয়ে মতিন মিয়াকে পানির নিচ থেকে উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন
দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মঞ্জিল হক বলেন আব্দুর রহিম ডুব দেয়ার অনেকক্ষণ পর জরুরী সংকেত দেন পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

0 মন্তব্যসমূহ
if you have any doubts please let me know