Header Ads Widget

ফেসবুক বলছে তালেবানরা সন্ত্রাসী

 

সারাবিশ্বের আন্তর্জাতিক সংবাদ ভারত, পাকিস্তান, চীন, এশিয়া, যুক্তরাষ্ট্র,যুক্তরাজ্য, সহ সকল ধরনের খবর পেতে, ভিজিট করুনcdbarta, চুয়াডাঙ্গার বার্তা
ছবি সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক তালেবানকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করছে। পাশাপাশি বাহিনীটিকে ও তাদের কার্যকলাপকে সমর্থন করে এমন সব কনটেন্টও নিষিদ্ধ করেছে। আজ মঙ্গলবার বিবিবির খবরে এ তথ্য জানানো হয়।

ফেসবুক জানায়, তাদের আফগান বিশেষজ্ঞদের একটি দল আছে। এই দল তালেবানের সঙ্গে সম্পৃক্ত এমন সব কনটেন্ট পর্যবেক্ষণ ও সরিয়ে দেওয়ার কাজ করছে।

এই নীতি ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ ফেসবুকের অন্যান্য প্ল্যাটফর্মের জন্য প্রযোজ্য।


এরই মধ্যে খবরে বলা হচ্ছে, তালেবান নিজেদের মধ্যে যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে। ফেসবুক বিবিসিকে জানিয়েছে, তাদের অ্যাপ থেকে কোনো অ্যাকাউন্টকে তালেবানের সঙ্গে সম্পৃক্ত দেখতে পেলে ব্যবস্থা নেওয়া হবে।


তালেবানের সঙ্গে সংশ্লিষ্ট কনটেন্টকে টুইটার ও ইউটিউব—কে, কীভাবে দেখছে, তা-ও নিরীক্ষা করে দেখা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ