তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, দেশ থেকে হত্যা সন্ত্রাসের রাজনীতি চিরতরে নির্মূল করাই 21 আগস্টের প্রত্যয়।
আজ শনিবার বিকেলে ঢাকার শাহবাগে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বি এস এম এম ইউর ডাক্তার মিলন হলে একুশে আগস্ট বোমা হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন
হাছান মাহমুদ বলেন 2004 সালে তৎকালীন প্রধানমন্ত্রী জ্ঞাতসারে তাঁর পুত্র তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনায় আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার উদ্দেশ্যে এই গ্রেনেড হামলা হয়েছে। এই হামলা 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যার ধারাবাহিকতাতেই পরিচালিত। 15 আগস্ট হত্যাকাণ্ডের সবচেয়ে বড় সুবিধাভোগী জিয়া পরিবারই তখন ক্ষমতায় ছিল। ক্ষমতা নিষ্কণ্টক করতে হাজার হাজার সেনা সদস্যকে হত্যা করে জিয়াউর রহমান এ দেশে হত্যার রাজনীতি শুরু করেন এবং খালেদা জিয়া তা অব্যাহত রাখেন।
হাছান মাহমুদ বলেন বিরোধী পক্ষকে হত্যা নির্মূল করতে হবে এই রাজনীতি যারা করে তারা রাজনৈতিক দুর্বৃত্ত দুর্বৃত্ত রাজনীতির সাথে জড়িত বিএনপি এবং জামাত দেশে সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে হলে যারা গুম খুন হত্যা রাজনীতি করে মানুষের উপর পেট্রলবোমা নিক্ষেপ করে মানুষকে জিম্মি করে তাদের রাজনীতি বন্ধ করে দেওয়া উচিত বলে মনে করেন হাছান মাহমুদ
21 আগস্টের গ্রেনেড হামলায় আহত ও ক্ষতবাহী আওয়ামী লীগের তৎকালীন পরিবেশ ও বনবিষয়ক সম্পাদক হাছান মাহমুদ তাঁর বক্তব্যে সেদিনের হামলা ও রক্তপাতের ভয়াবহতার বর্ণনা দেন। গ্রেনেড হামলায় রক্তাক্ত মানুষের কয়েকটি ছবি দেখান সংসদ সদস্য নাসিমা ফেরদৌসী।
মোহাম্মদ শরীফ উদ্দিন আহমেদ সভাপতিত্বে একুশে আগস্ট বাংলাদেশ সংগঠনের সভাপতি এবং বাংলাদেশ সংবাদ সংস্থা পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আ ম স আরেফিন সিদ্দিক বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বিএসএমএমইউর উপ উপাচার্য ছায়েফ উদ্দিন আহমেদ শুভেচ্ছা বক্তা হিসেবে এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাসিমা ফেরদৌসী এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ সভাপতি হেদায়েতুল ইসলাম গ্রেনেড হামলায় আহত ব্যক্তিদের পক্ষে বক্তব্য দেন
0 মন্তব্যসমূহ
if you have any doubts please let me know