![]() |
| প্রতীকী ছবি |
দেশের অন্যতম বৃহৎ ইলেকট্রনিকস ও ইলেকট্রিক্যাল পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ‘সার্ভিস টেকনিশিয়ান (আইটি প্রোডাক্টস রিপেয়ার)’ পদে লোক নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: সার্ভিস টেকনিশিয়ান (আইটি প্রোডাক্টস রিপেয়ার)
পদসংখ্যা: ১০টি।
চাকরির বিবরণ
ল্যাপটপ, ডেস্কটপ, মনিটর, রাউটার, অল-ইন-ওয়ান পিসিসহ প্রভৃতি আইটি পণ্যের ট্রাবলশুটিং ও রিপেয়ারিং করতে হবে। গ্রাহকদের প্রোডাক্ট রিপ্লেসমেন্ট পরীক্ষা করতে হবে। ব্যাকআপ এক্সপার্ট হিসেবে ঘন ঘন সার্ভিস পয়েন্ট পরিদর্শনে যেতে হবে। বিভিন্ন পণ্যের সার্ভিস পলিসি সম্পর্কে জানতে হবে এবং সে অনুযায়ী সেবা প্রদান করতে হবে। ডিপার্টমেন্ট প্রধান কর্তৃক প্রদত্ত কাজ করতে হবে
শিক্ষাগত যোগ্যতা
ইলেকট্রনিকস টেকনোলজিতে ডিপ্লোমা।
অভিজ্ঞতা
সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন
আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা।
আবেদন প্রক্রিয়া:
আবেদনের জন্য এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ
৩১ আগস্ট ২০২১

0 মন্তব্যসমূহ
if you have any doubts please let me know