![]() |
| সিলেটের মানচিত্র | প্রতীকী ছবি |
নিজস্ব প্রতিবেদক
সিলেটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নতুন জেলা ও মহানগর কমিটিতে ত্যাগী নেতারা মূল্যায়ন না পাওয়ায় মহানগরের 27 টি ওয়ার্ড কমিটির 49 জন নেতা পদত্যাগ করেন শুক্রবার সন্ধ্যায় শিবগঞ্জ এলাকায় সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন
সংবাদ সম্মেলনে বলা হয় কেন্দ্র থেকে কমিটি ঘোষণার পরদিন বিএনপি'র কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শামসুজ্জামান পদত্যাগ করেন এরপর নতুন কমিটির 11 জন নেতাসহ বিভিন্ন উপজেলা ও পৌর কমিটির 150 জনের পদত্যাগের ধারাবাহিকতা তারাও পদত্যাগ করছেন
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন 20 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান লিখিত বক্তব্যে বলেন 17 আগস্ট কেন্দ্র থেকে ঘোষিত জেলা যারা স্থান পেয়েছেন তাদের নাম দেখে আমরা বিস্মিত এই কমিটিতে পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে অনুমোদন দেওয়া হয়েছে তারা তাদের সোনালী সময় জাতীয়বাদী স্বেচ্ছাসেবকদলের পেছনে ব্যয় করেছেন যারা বিগত আন্দোলন-সংগ্রামের জীবনবাজি রেখেছেন রাজপথে গুলিবিদ্ধ হয়েছেন সংসার থেকে দূরে সরে গিয়েছে এ সংগঠনটি তাদের হাস্যরস বানিয়েছে
সংবাদ সম্মেলনে জানানো হয়, 21 নম্বর ওয়ার্ড শাখার আহ্বায়ক ও সিটি কর্পোরেশনের কাউন্সিলর আব্দুর রাকিব, 20 নম্বর ওয়ার্ড আহ্বায়ক রাহাত বক্স, 6 নম্বর ওয়ার্ডের আব্দুল হান্নান, 17 নম্বর ওয়ার্ডের বিল্লাল আহ্মেদ খান, 19 নম্বর ওয়ার্ডের মাশুক আহমেদ গাজী, 10 নম্বর ওয়ার্ডের মিজানুর রহমানের নেতৃত্বে 27 টি ওয়ার্ডের আহবায়ক যুগ্ম আহ্বায়কসহ ওয়ার্ড শাখার কমিটিতে থাকা 49 জন নেতা পদত্যাগ করেছেন
ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রাকিব বলেন নতুন ঘোষিত কমিটিতে ত্যাগীদের সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি এই কমিটি বাতিল করে পুনরায় গঠন ছাড়া এই পরিস্থিতি কাটানো যাবে না
দলীয় সূত্র জানায় 17 আগস্ট কেন্দ্র থেকে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় এতে জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল জাকির হোসেন খানকে সদস্যসচিব করে জেলা কমিটি এবং আব্দুল ওয়াহিদ আহবায়ক আজিজুল হোসেন সদস্য সচিব করে মহানগর কমিটি ঘোষণা করা হয়
দুটি কমিটিতে স্থান পায়নি অভিযোগ তুলে বিএনপি'র কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শামসুজ্জামান পদত্যাগের ঘোষণা দিয়ে 18 আগস্ট সংবাদ সম্মেলন করেন এরপর 21 আগস্ট স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটিতে থাকা একজন পদত্যাগ করেন 23 আগস্ট জাতীয়বাদী তাঁতীদলের মহানগরের সভাপতি ফয়েজ আহমেদ সাধারণ সম্পাদক শওকত আলী সাংগঠনিক সম্পাদক আবদুল গফফর পদত্যাগ করেন দুদিন পর বুধবার স্বেচ্ছাসেবকদলের 150 জন নেতা একসাথে পদত্যাগ করেন

0 মন্তব্যসমূহ
if you have any doubts please let me know